সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির আভাস

শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাস থেকে জানা যায়, এই সপ্তাহের শেষ দিকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। উপকূলীয় অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এর প্রভাবে। এছাড়া, মৌসুমি বায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাতের ধারা সপ্তাহজুড়ে জারি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ […]

Continue Reading

জানা গেল ভাইরাল হওয়া ভিডিওটির আসল কাহিনী

অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করা হচ্ছে- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে বৃদ্ধ স্বামীর শাস্তিও দাবি করেন অনেকে। তবে সরজমিনে জানা গেছে আসল ঘটনা।  শেরপুরের শ্রীবরদী এলাকার স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ১০ বছর যাবত অসুস্থ স্ত্রীর সেবা করতে গিয়ে ক্লান্ত-পরিশ্রান্ত বৃদ্ধ তার […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নাসিরনগর উপজেলায় গোয়লনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।  কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) এবং জুনাইদ আহম্মদ এর মেয়ে তানিশা মনি (৫)। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুম হওয়ায় কদমতলী গ্রামের চারদিকে এখন নদীর পানি। […]

Continue Reading

ইটনা থেকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার আসামি শহীদুল ইসলামকে গ্রেপ্তার

শনিবার দুপুরে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, হত্যাকাণ্ডের পর শহীদুল ইটনায় পালিয়ে আসে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব তাকে গ্রেপ্তার করে। জানা যায়, সন্ধ্যায় কিশোরগঞ্জ র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন […]

Continue Reading

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

শুক্রবার (৮ আগষ্ট) সকালে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে […]

Continue Reading

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ করার সাংবাদিকক রাতে হত্যা

বৃহস্পতিবার(৭ আগষ্ট) গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক। আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত […]

Continue Reading

কিশোরগঞ্জে গাঁজাসহ আটক চারজনের জেল-জরিমানা

বুধবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জে গাঁজাসহ আটক চারজনের জেল-জরিমানা কিশোরগঞ্জে ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করে জেল-জরিমানা করেছে মোবাইল কোর্ট। কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জেল-জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মো. রোকন (৪৫), খায়রুল ইসলাম (৩০), মো. […]

Continue Reading

বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল ইসলাম জানু কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক

১১ সদস্য বিশিষ্ট  কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এ কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে বিশিষ্ট  কমিটিতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম জানুকে […]

Continue Reading

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে অটোচালকের লাশ উদ্ধার

বুধবার (৬ আগস্ট) কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে মো. তাজুল ইসলাম (২৬) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ আমলীতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাজুল ইসলাম (২৬) জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা […]

Continue Reading

শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান

বৃহস্পতিবার (৭ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। কিশোরঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে অতিথিরা তাদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার […]

Continue Reading