কিশোরগঞ্জে উল্লাস ডিসি পার্কের উদ্বোধন

 শিশুদের নির্মল আনন্, সুস্থ বিনোদন এবং আনন্দময় শৈশব নিশ্চিত করার প্রত্যয়ে বুধবার (২১ অক্টোবর) কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত ‘উল্লাস ডিসি পার্কের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -কিশোরগঞ্জ-১ সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন উপস্থিত থেকে বলেন, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সুস্থ বিনোদনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের মাধ্যমে পার্কটি শিশুদের জন্য আরও নিরাপদ, আকর্ষণীয় ও মনোরম বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ,  সহকারী কমিশনার ভুমি (সদর) সূফি সাজ্জাদ আল ফোজায়েলসহ সদর উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।