কিশোরগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ তিনজন আটক

আইন-আদালত
শুক্রবার (০৩ অক্টোবর) রাতে কিশোরগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৯ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাজাঁ ও ১ টি ট্রাকসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কিশোরগঞ্জ রেব-১৪ ক্যাম্প সদস্যরা। শুক্রবার (০৩ অক্টোবর) রাতে জেলার সদর উপজেলার চৌদ্দশত বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দক্ষিন ডুবা এলাকার -রনু দাশের ছেলে রাজিব দাশ (২৬) একি উপজেলার, বাদশা মিয়ার ছেলে মোঃ কাউছার আজম্মদ সাগর(৩১) ও রবিন্দ্র চন্দ্র দেব এর ছেলে তপন চন্দ দেব(৪০)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোরগঞ্জ RAB-14 ক্যাম্পের একটি আভিযানিক দল ০৩ অক্টোবর রাত ৯টায় কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা চৌদ্দশত বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার চৌদ্দশত বোর্ড বাজার ঈদগাহ এর পূর্ব পাশ্বের্র ভৈরব টু কিশোরগঞ্জগামী মহা সড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে উল্লেখিত মোট ৪৯ (উনপঞ্চাশ) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা, ০৪ (চার) পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৩ (তিন) টি মোবাইল ফোন এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩৯০০ টাকা সহ আটক করা হয়।

অতিঃপুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র‍্যাব-১৪, কিশোরগঞ্জ জানান, আটককৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *