ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আইন-আদালত

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নাসিরনগর উপজেলায় গোয়লনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। 

কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) এবং জুনাইদ আহম্মদ এর মেয়ে তানিশা মনি (৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুম হওয়ায় কদমতলী গ্রামের চারদিকে এখন নদীর পানি। শনিবার বিকালে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। তখন তাদের পরিবারের লোকজন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্ধা ঘনিয়ে আসলে  দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছে গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক বলেন, কদমতলী গ্রামে আজ দুইজন কন্যা শিশু নদীর পানিতে ডুবে মারা গেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি নাসিরনগর) আজহারুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুটি শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *