হুমাযুন কবিরকে আহবায়ক করে কিশোরগঞ্জে গাইটাল বাস টার্মিনাল পরিচালনায় ৯ সদস্যের কমিটি গঠিত

কিশোরগঞ্জে গাইটাল বাস টার্মিনাল পরিচালনায় ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক সমিতির আওতাধীন গাইটাল আন্তজেলা বাস টার্মিনালের কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ২০ সেপ্টেম্বর  কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক সমিতির আহ্বায়ক মো: আনিসুজ্জামান বাবুল এবং সদস্য সচিব মো: শহিদুল ইসলাম-এর যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে মোঃ হুমায়ুন কবিরকে আহ্বায়ক এবং রেজাওয়ানুল আলম জুসেফকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব  দিয়ে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করা হয়।
পরিবহন ও মালিক সমিতি সূত্রে জানা গেছে, গাইটাল আন্তজেলা বাস টার্মিনালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও গতিশীল করা, যাত্রীসেবার মান উন্নয়ন এবং পরিবহন খাতের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ শ্রমিক, মালিক ও সাধারণ যাত্রীদের অধিকার রক্ষায় সমন্বিতভাবে কাজ করবেন এবং গাইটাল টার্মিনালের পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলে আশা প্রকাশ করেছেন জেলা সড়ক পরিবহন ও মালিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা খুব দ্রুতই তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে টার্মিনালের অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিক-মালিকদের সঙ্গে নিয়ে সুশৃঙ্খলভাবে বাস চলাচল নিশ্চিত করবেন বলে জানা গেছে।