প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার (১৬) আগস্ট বিভিন্ন কর্মসূচিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা, কটিয়াদী উপজেলা ও কিশোরগঞ্জ সদরে আসবেন।

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়ামে বিকালে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাবেক সফল চেয়ারম্যান মো:ইদ্রিস মিয়ার নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্টিত হয়।

শনিবার (১৫ আগষ্ট) বিকেলে রশিদাবাদ ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী নিয়ে এই শুভেচ্ছা মিছিল করে পুরাতন স্টেডিয়ামে এসে পৌঁছান।

এসময় সাবেক সফল চেয়ারম্যান মো:ইদ্রিস মিয়া বলেন, জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম সহ ফেরারি জীবন যাপন, জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে গুলিবিদ্ধ এখন শরীরে ৩২ টি গুলিবিদ্ধ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আমাদের সপ্ন পরিপূর্ণতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে রশিদাবাদ ইউনিয়নে ঈদের আমেজ ও উৎসবমুখর পরিবেশ বহমান। কিশোরগঞ্জবাসী তাকে বরন করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

শুভেচ্ছা মিছিলে ১নং রশিদাবাদ ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আজহার মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা তারেক আহমেদ হেলাল, ১ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মো:সোহেল ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো:বাবুল মিয়া, ২ নং ওর্য়াড বিএনপি সাধারণ সম্পাদক শাহ মস্তুফা, ৩ নং ওর্য়াড বিএনপির সভাপতি মো: পলাশ শেখ ও সাধারণ সম্পাদক আফহাজ মোল্লা, ৫ নং ওর্য়াড বিএনপি সাধারণ সম্পাদক খোকন মিয়া, ৯ নং ওর্য়াড বিএনপি সাধারণ সম্পাদক জুনায়েদ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ শাহাবুদ্দিন, হারিস মিয়া,কলিম মিয়া,ইমাম উদ্দিন,মুকুল মিয়া,মনজিল,দুলাল,অলি ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুব সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।