কিশোরগঞ্জে অনলাইনে জুয়া এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ২১ জনকে আটক

অনলাইনে অ্যাপ ব্যবহার করে জুয়া এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের তদন্তে ২১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত ১০টার পর জেলা শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য […]

Continue Reading

হুমাযুন কবিরকে আহবায়ক করে কিশোরগঞ্জে গাইটাল বাস টার্মিনাল পরিচালনায় ৯ সদস্যের কমিটি গঠিত

কিশোরগঞ্জে গাইটাল বাস টার্মিনাল পরিচালনায় ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক সমিতির আওতাধীন গাইটাল আন্তজেলা বাস টার্মিনালের কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার ২০ সেপ্টেম্বর  কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক সমিতির আহ্বায়ক মো: আনিসুজ্জামান বাবুল এবং […]

Continue Reading

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

​কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে  ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন নাহার শাম্মী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। ​তিনি আরো […]

Continue Reading

কিশোরগঞ্জের মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নানা সংকট, মিট দ্য প্রেসে কর্তৃপক্ষ রহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও জনবল সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাসেবা আধুনিকায়নে অটোমেশন, হৃদরোগীদের জন্য ক্যাথল্যাব স্থাপন ও ডায়ালাইসিস মেশিন বাড়ানোর দাবিও জানানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে […]

Continue Reading

আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রবিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‍্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জের  সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাজমুল করিম, সিভিল সার্জনের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা […]

Continue Reading

নৌকাযোগে বাড়ি ফেরার পথে ধনু নদীতে পড়ে এক তরুণ নিখোঁজ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজার থেকে নৌকাযোগে বাড়ি ফেরার পথে ধনু নদীতে পড়ে রেজওয়ান আহমেদ শুভ (২৬) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি করলেও রাত পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। শুভ সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামের মো. শহীদুল ইসলামের ছেলে। নিয়ামতপুর বাজারে তাঁর বাবার একটি […]

Continue Reading

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পুলিশের বিরুদ্বে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাওঁ গ্রামবাসীর আয়োজনে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় শিশু মোজাহিদের স্বজনরা জানান, তাসলিমার সঙ্গে পারিবারিকভাবে একই এলাকার মেরাজ মিয়ার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি তাসলিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে সে তার […]

Continue Reading

কুলিয়ারচর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা অবশেষে গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ৯ ঘন্টার মধ্যে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মাধবদী এলাকার […]

Continue Reading

বিনামূল্যে ভূমিসেবা সহায়তা দিতে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

ভুমিসেবা সহজ করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপনা করা এই কেন্দ্র থেকে জনসাধারণ বিনামূল্যে সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিতে পারবেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় […]

Continue Reading

হাওড় ভ্রমনে এসে বাড়ি ফেরা হলো না গাজীপুরের আইনজীবীর

কিশোরগঞ্জের হাওরের দৃস্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতেই গাজীপুর থেকে ছুটে এসেছিলেন নয়জন আইনজীবী। দিনভর হাওর ঘুরে ফেরার পথে মুহূর্তেই বদলে গেল সবকিছু। আনন্দের ভ্রমণ পরিণত হলো মৃত্যুর মিছিলে। অষ্টগ্রামের ভাতশালা সেতু এলাকায় পর্যটকবাহী পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬)। এ ঘটনায় তাঁর সঙ্গে […]

Continue Reading