তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তি আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা বাড়িতে রান্নার […]

Continue Reading

১১ বছরে ‘কালের নতুন সংবাদ, নানান আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানান আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে গণমাধ্যম ‘কালের নতুন সংবাদ’-এর ১১ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ প্রেসক্লাব কনফারেন্স রুমে এক আলোচনা সভা, কেক কাটা ও পেশাগত কাজে অবদানের জন্য সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্পাদক খায়রুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ […]

Continue Reading

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিমের যৌথ আয়োজনে এ মিছিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন। ​শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে […]

Continue Reading

টাকার অভাবে ইমরানের মরদেহ আনা গেল না কিশোরগঞ্জে

  কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ ইমরান হোসেন (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর টাকার অভাবে তার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে সৌদি আরবের মদিনায় পবিত্র জান্নাতুল বাকী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক রাত ৩টার দিকে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ইমরান […]

Continue Reading

অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ডা. একরাম আহসান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা

চর্ম ও যৌন রোগ বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় বিশিষ্ট চিকিৎসক ডা. মো. একরাম আহসান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সম্প্রতি পদোন্নতি উপলক্ষে ডা. মো. একরাম আহসান জুয়েলকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন মোহাম্মদ জনী(চিকিৎসক ও সহ ব্যবস্থাপক), পপুলার মাল্টিকেয়ার হাসপাতাল, কিশোরগঞ্জ! এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, মাওলানা মিসবাহ উদ্দিন, তৌহিদুল হকসহ […]

Continue Reading

ইনশাআল্লাহ, আগামী ২০ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা অতীতে অনেক সময় শুনেছি বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতো বানিয়ে ফেলবো। তমুক রাষ্ট্রের মতো বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতো বানাতে চাই না। আমরা বাংলাদেশকে একটি কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। যে রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণির মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা দিবে। যে রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ, […]

Continue Reading

প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাত অতুলনীয় ভূমিকা রাখছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য উৎপাদন সংক্রান্ত উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, গবেষণা প্রশিক্ষণ, জীববৈবিত্র্য সংরক্ষণ, মৎস্য রপ্তানি সম্প্রসারণ, মৎস্য খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মৎস্য খাতে উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ আজ যেসব ব্যাক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান মৎস্য পদক পেলেন আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। কয়েকটি কারণে আমি দেশে মৎস্য উৎপাদন ও দেশে […]

Continue Reading

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার (১৬) আগস্ট বিভিন্ন কর্মসূচিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা, কটিয়াদী উপজেলা ও কিশোরগঞ্জ সদরে আসবেন। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়ামে বিকালে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাবেক সফল চেয়ারম্যান মো:ইদ্রিস মিয়ার নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্টিত হয়। শনিবার (১৫ আগষ্ট) বিকেলে রশিদাবাদ ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী নিয়ে […]

Continue Reading

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্টিত। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে  জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনি শিক্ষার্থী ও আলেম-উলামাদের অবদান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (৫ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই আলোচনা সভা […]

Continue Reading

হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শনিবার (১ আগস্ট)  কিশোরগঞ্জ শহরের শিক্ষা প্রতিষ্ঠান হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। এর আগে মাদ্রাসার প্রধান ফটকে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন শিক্ষার্থীরা। মাদ্রাসার অধ্যক্ষ মো. […]

Continue Reading