বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে ভোরের চেতনার ২৮তম জন্মদিন পালিত

শিক্ষা সারাদেশ

কিশোরগঞ্জে নানানা আয়োজনেজাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮ তম জন্মদিন উদযাপিত হয়েছে
রবিবার (১৫ নভেম্বর) কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে ২৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

রবিবার দুপুরে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব কার্যালয়ে ভোরের চেতনা পরিবার কিশোরগঞ্জ এসব কর্মসূচির আয়োজন করে। দৈনিক ভোরের চেতনা পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোবারক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের আজীবন সদস্য মো. মনির উদ্দিন।

এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ সদর উপজেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, দৈনিক কালের কণ্ঠ ও এটিএন নিউজের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক স্বদেশ সংবাদ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আলী রেজা সুমন,, দৈনিক আজকের পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর নিজস্ব প্রতিবেদক এ এম ওবায়েদ, দৈনিক কালবেলা ও দীপ্ত টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মশিউর রহমান নাদিম, বিজয় টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আলাউদ্দিন শুভ, চ্যানেল নাইন এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহীদুজ্জামান শুভ, ল’ নিউজ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ওয়াজেদ নবী, দৈনিক দেশের কণ্ঠের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন, দৈনিক প্রতিদিনের কাগজের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. জামাল উদ্দিন, টাইমস অব বাংলাদেশ এর আল নাসিম তালুকদার, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি বুরহান খান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছরের পথচলায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পাঠকদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং দেশ-সমাজের নানা অসংগতি তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বক্তারা আরও বলেন, একটি সংবাদপত্রের দীর্ঘ পথচলায় পাঠকদের ভালোবাসা ও সাংবাদিকদের নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোরের চেতনা ভবিষ্যতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা। আলোচনা সভা শেষে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম জন্মদিনের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *