বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় কিশোরগঞ্জে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। কিশোরগঞ্জের গাইটাল জনতা স্কুল রোডের নুরুল হেরা ইসলামিয়া মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মাদ্রাসায় কোরআন খতমের আয়োজন করা হয়। পরে বিকেলে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দোয়া মাহফিলে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতারজন্য সকলের নিকট দোয়ার আবেদন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

দোয়া মাহফিলে উপিস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি শফিকুল আলম শিপলু, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরিফ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার শহীদসহ জেলা বিএরপির শতাধিক নেতৃবৃন্দ ও গাইটাল ঐলাকার সর্বস্থরের বাসিন্দাগণ।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন গাইটাল জনতা স্কুল রোডের নুরুল হেরা ইসলামিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর।