কিশোরগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধি বিষয়ক কর্মশালা

কিশোরগঞ্জে ‘ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্টিত।

বুধবার (২৪ জুন) ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত উক্ত কর্মশালা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.জে.এম সালাহউদ্দিন নাগরী, চেয়ারম্যান(সচিব),ভূমি সংস্কার বোর্ড, ঢাকা।

কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক সোহানা নাসরিন।

প্রধান অতিথি  তার বক্তব্যে কার্যকর ব্যবহারের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানি কমানো, সময় ও ব্যয় সাশ্রয় করা, দুর্নীতি নির্মূলকরণ, সর্বোপরি সেবাপ্রদানকারীদের আরো আধুনিক মানসচর্চার পরামর্শ দেন।

জেলা প্রশাসক তার প্রবন্ধে আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে ভূমি সংক্রান্ত সেবাসমূহ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, হটলাইনের মাধ্যমে ভূমি সেবা প্রদানের উল্লেখপূর্বক সেবা প্রদানকারীদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।

উক্ত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মো: নাহিদ হাসান খানের পরিচালনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সেবা প্রদানকারীরা সেবা প্রদানে প্রযুক্তিগত যেসমস্ত সমস্যার সম্মুখীন হন সেগুলোর সমাধানে অনলাইনে যুক্ত টেকএক্সপার্টদের অপিনিয়ন নেয়া হয় ও মুক্ত আলোচনার মাধ্যমে ক্ষেত্রমত পরামর্শ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মো: আজিজুর রহমান (ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব), উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: এরশাদুল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (কিশোরগঞ্জ সদর)  মো: কামরুল হাসান মারুফ, বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।