কিশোরগঞ্জ সদরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা

মঙ্গলবার (২০ জানুয়ারী) কিশোরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কার্যক্রমকে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন ও গণভোট বিষয়ে কিশোরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের অয়োজনে নির্বাচনে দায়িত্ব পালনকারী উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংস্লিষ্টদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মো: আজমুল হক ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজাবে রহমত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (সদর) নাজমুস সামা, সদর উপজেলা নির্বাচন অফিসার মো: নাজমুল ইসলাম, ওসি তদন্ত শেখর রঞ্জন পালসহ সদর উপজেলার ও সদর উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।